সরাসরি ম্যাসেজ ফিচার বন্ধ করছে ইউটিউব

২২ আগষ্ট, ২০১৯ ১৩:০৩  
আর মাস খানেরকের বেশি ইউটিউবের ম্যাসেজ ফিচারে ভিডিও লিংক শেয়ার, পোস্ট ও কমেন্ট করতে পারবেন ব্যভহারকারীরা। কেননা আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ইউটিউবের বিল্ট-ইন ম্যাসেজিং ফিচার। ওয়েব সংস্করণের পাশাপাশি ইউটিউবের অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্ম থেকেও ম্যাসেজিং ফিচারটি সরিয়ে নেওয়া হচ্ছে। গুগলের সাপোর্ট পেজের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে উবারগিজমো। গুগল সাপোর্ট পেজে বলা হয়েছে, “দুই বছর আগে ভিডিও শেয়ার করতে আমরা ইউটিউবে সরাসরি ম্যাসেজিংয়ের সুবিধা চালু করি। তখন থেকেই আমরা পাবলিক কমেন্টস, পোস্ট এবং স্টোরিজের ওপরও দৃষ্টি দিয়ে আসছি। কোন বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে প্রতিনিয়ত তাও পুনর্মূল্যায়ন করছি। এই পুনর্মূল্যায়নের ফলেই আমরা সরাসরি ম্যাসেজিং ফিচারটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখন সাধারণ ব্যবহারকারীদেরকে আলোচনার পরিধিকে আরো বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছি।”